https://www.emjanews.com/

20877

sylhet

প্রকাশিত

২৪ নভেম্বর ২০২৬ ২২:৪৩

সিলেট

সুনামগঞ্জে যুবলীগের আহ্বায়ক আটক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ২২:৪৩

হাফিজ উদ্দিন পলাশ

সুনামগঞ্জের তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উজান তাহিরপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, হাফিজ উদ্দিন পলাশের বিরুদ্ধে উপজেলায় নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে। আটকের পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।