https://www.emjanews.com/

20879

sylhet

প্রকাশিত

২৫ নভেম্বর ২০২৬ ০৬:২৩

আপডেট

২৫ নভেম্বর ২০২৬ ০৬:৫২

সিলেট

সিলেটে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাই সহ চারজন আটক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ০৬:২৩

সিলেটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুর সহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক অন্যজন হলেন বদির সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

















 

 

 

এর আগে রাত ১২ টা থেকে পুলিশ  নগরীর জল্লার পাড়ে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলটিকে ঘিরে রাখে। তাদের পরিচয় নিশ্চিত হতেই প্রায় ৫ ঘন্টা সময় অতিবাহিত হয়। ভোর ৫ টার দিকে  এই চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। হোটেল কর্তৃপক্ষের দেয়া তথ্যে জানা যায় মঙ্গলবার সকালে নারী পুরুষ ও শিশু সহ ১৬ জনের একটি দল হোটেলটিতে উঠে ।

অভিযান শেষে সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান,  তাদের কাছে গোপন সংবাদ ছিলো এই হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামীলীগের লোকজন অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২ টা থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরবর্তিতে পুরো হোটেলে তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে এই চারজনের পরিচয় নিশ্চিত হলে তাদের আটক করা হয়। তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।  তবে তারা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।