শিরোনাম
সিলেট বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান দেশের সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা পরিত্যক্ত সরকারি ভবনকে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের নির্দেশ সিসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন প্রশাসক সিলেটের এসপিসহ দেশের ১০ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি সিলেটে ধরা পড়লো ১০ লাখ ব্যাটারির চালান: আ ট ক ২ যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

https://www.emjanews.com/

13028

surplus

প্রকাশিত

১৩ জানুয়ারী ২০২৬ ২০:১৪

অন্যান্য

সেবায় আধুনিকতা আনছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন

প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬ ২০:১৪

ছবি: আহমাদুল কবির।

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য কন্স্যুলার সেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। এই উদ্যোগের অংশ হিসেবে সকল প্রকার কন্স্যুলার সেবার ফি পরিশোধে চালু করা হয়েছে সরাসরি ব্যাংক ট্রান্সফার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, কুয়ালালামপুরের ৮, লরং ইয়াপ কাওয়ান সেং, ৫০৪৫০ ঠিকানায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সার্ভিস কাউন্টারে মেব্যাংক মার্চেন্ট কার্ড সার্ভিস স্থাপন করা হয়েছে। এর ফলে ভিসা, সত্যায়ন, ট্রাভেল পারমিটসহ বিভিন্ন কন্স্যুলার সেবার ফি এখন সেবাপ্রত্যাশীরা সরাসরি হাইকমিশনে এসে ডেবিট কার্ড কিংবা কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

হাইকমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন এই ব্যবস্থার পাশাপাশি পূর্বের মতো মেব্যাংকের নির্ধারিত একাউন্টে সরাসরি গিয়ে ফি জমা দেওয়ার সুবিধাও বহাল থাকবে। অর্থাৎ, সেবাপ্রত্যাশীরা তাদের সুবিধা অনুযায়ী অন-সাইট ডিজিটাল পেমেন্ট অথবা ব্যাংকে গিয়ে সরাসরি জমা- এই দুই পদ্ধতির যেকোনো একটি বেছে নিতে পারবেন।

প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এই উদ্যোগের ফলে ব্যাংকে আলাদা করে গিয়ে ফি জমা দেওয়ার ঝামেলা উল্লেখযোগ্যভাবে কমবে এবং কন্স্যুলার সেবা গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সময়সাশ্রয়ী হবে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নতুন এই ফি পরিশোধ ব্যবস্থা আগামী ১৬ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

মিশনের কন্স্যুলার সেবাকে আরও নাগরিকবান্ধব, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।