সিলেটের সাবরা বিলের ৩ হাজার একর ফসলী জমি রক্ষায় এমদাদ চৌধুরীর উদ্যোগ
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ২১:৪৮
ছবি: সংগৃহীত
সিলেট মহানগরীর ৩৩নং ওয়ার্ডের সাবরা বিলের হইরো খালের উপর একটি ভুমিখেকো চক্র কর্তৃক মাটি ভরাট করে হাউজিং প্রকল্প ও এগ্রোফার্ম নির্মাণ করায় হুমকীর মুখে পড়েছে ৩ হাজার একর চাষী জমি।
সোমবার (২ মার্চ) সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর হস্থক্ষেপে আপাতত নির্মাণ কাজ বন্ধ করায় যেন হাফ ছেড়ে বাচঁলেন স্থানীয় দেড় শতাধিক কৃষক পরিবার। এজন্য নগর বিএনপির সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
স্থানীয়রা জানান, সাবরা বিলের হাওরের একমাত্র পানির রাস্তা হচ্ছে হইরো খাল। অত্র এলাকার কৃষকরা চলতি মওসুমে প্রায় তিন হাজার একর বোরো ধান চাষাবাদ করেন। এই বিলের সাথে খাদিম চা বাগান, বরজান চা বাগান ও গুলান চা বাগানসহ মোট ৮টি ছড়ার সংযোগ রয়েছে। হাউজিং প্রকল্প ও এগ্রোফার্ম নির্মাণের উদ্যোগের কারণে কৃষকরা শঙ্কিত। কারণ যদি বৃষ্টি হয় তাহলে তাদের ধান পনিতে তলিয়ে যাবে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তাৎক্ষনিকভাবে নির্মাণ কাজ বন্ধের অনুরোধ জানান। বিষয়টি নিয়ে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
এমদাদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার যেখানে দেশব্যাপী খাল খনন কর্মসূচীর উদ্যোগ নিচ্ছে। সেখানে ভুমিখেকো কর্তৃক খাল ভরাটের কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। এ ব্যাপারে আমি জেলা প্রশাসক ও এসি ল্যান্ডের সাথে আলাপ করেছি। শীঘ্রই প্রশাসনিক সিদ্ধান্ত আসবে। কৃষকদের সার্থ রক্ষায় বিএনপি সব সময় পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ, কৃষকদের মধ্যে থেকে মনির খান, মাঈনুল ইসলাম, উত্তম বাবু, অধম নমশুদ্র, শুধুব নমশুদ্র, শুদির নবশুদ্র, হেলাল উদ্দিন, আহাদ মিয়া, কয়েছ উদ্দিন, মখলিছুর রহমান, সাহেদ আলী, আলম, মঈন উদ্দিন, সায়াদ, দুলাল, আব্দুল মালিক কামু, সমছ, সেলু, সোহেল, সয়ন, নুর আনছারি ও করিম উদ্দিন শিপলু প্রমূখ। এছাড়া এসময় স্থানীয় দেড় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
