শিরোনাম
যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট: প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয় রুটে বিমানের সব ফ্লাইট বাতিল দুই বার বদলের পর সিলেটের অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে সিলেট সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী সিলেটে ঝোপের ভেতর মিললো মানব ক*ঙ্কা*ল মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল

https://www.emjanews.com/

13107

sylhet

প্রকাশিত

১৭ জানুয়ারী ২০২৬ ১৬:০৮

আপডেট

১৭ জানুয়ারী ২০২৬ ১৬:১০

সিলেট

ছাতকে বাস-পিকআপ সং/ঘ/র্ষে চালক নি হ ত, আ*হ*ত ১০

প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬ ১৬:০৮

সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বুরাইরগাঁও ইকবাল মঞ্জিল বসতবাড়ির সামনে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেট হয়ে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। অপরদিকে পিকআপটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা করছিল। এ সময় গোবিন্দগঞ্জের বুরাইরগাঁও এলাকায় পৌঁছালে বাস ও পিকআপটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও জয়কলস হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত পিকআপ চালকের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় এনা পরিবহনের বাসের চালক গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পিকআপ চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী দুর্ঘটনায় পিকআপ চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।