শিরোনাম
দেশের সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা পরিত্যক্ত সরকারি ভবনকে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের নির্দেশ সিসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন প্রশাসক সিলেটের এসপিসহ দেশের ১০ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি সিলেটে ধরা পড়লো ১০ লাখ ব্যাটারির চালান: আ ট ক ২ যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট: প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ

https://www.emjanews.com/

13200

surplus

প্রকাশিত

২০ জানুয়ারী ২০২৬ ১৯:০৫

অন্যান্য

সিলেটে ‘ভোটের রিকশা’ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ১৯:০৫

ছবি: সংগৃহীত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটেও ‘ভোটের রিকশা’ শীর্ষক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জব্বার।

জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রবিউল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোসনূর রুবাইয়াত।

প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের প্রচারের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ‘ভোটের রিকশা’ নামের একটি আইকনিক প্রচারণা কার্যক্রম শুরু করা হয়েছে। আজ থেকে এই কার্যক্রম দেশের আটটি বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা ও ৪ হাজার ৫৭৯টি ইউনিয়নে একযোগে পরিচালিত হবে।’

তিনি আরও বলেন, ‘ভোটের রিকশা’ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো গণভোট সম্পর্কে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা। ‘হ্যাঁ’ ভোট দিলে কী সুবিধা পাওয়া যাবে এবং ‘না’ ভোট দিলে কী থেকে বঞ্চিত হতে হবে-এসব বিষয় সহজভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের করণীয় ও বর্জনীয়, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সম্পর্কিত বিষয়গুলো গ্রাম-গঞ্জ, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় প্রচার করা হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এবারে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণভোটের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে জুলাই সনদের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা হবে ‘ এজন্য নাগরিকদের গণভোটে অংশগ্রহণ ও মতামত প্রদানের গুরুত্ব তুলে ধরেন তিনি।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক জানান, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিরলসভাবে কাজ করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে সিলেট জেলার ১৩টি উপজেলার ১০৬টি ইউনিয়নে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিতভাবে ‘ভোটের রিকশা’ প্রচারণা কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।