শিরোনাম
যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট: প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয় রুটে বিমানের সব ফ্লাইট বাতিল দুই বার বদলের পর সিলেটের অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে সিলেট সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী সিলেটে ঝোপের ভেতর মিললো মানব ক*ঙ্কা*ল মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল

https://www.emjanews.com/

13204

sylhet

প্রকাশিত

২০ জানুয়ারী ২০২৬ ২০:০২

সিলেট

দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা-বিষয়ক সভা অনুষ্ঠিত 

প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ২০:০২

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা-বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ।

সভায় আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি'র উপর গুরুত্বারোপ করা হয় এবং নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্র উদ্ধার , চোরাকারবার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও  আসন্ন বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তাব্যবস্থা এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা ২০১৮ সালে নির্বাচনে যেসকল আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্র দখল, হামলা ভাংচুর ও মিথ্যা মামলা বানিজ্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহবান জানান। 

এসময় দোয়ারাবাজার সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন  রুম্মান আহমদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি'র কমান্ডার মুঞ্জুরুল ইসলাম, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির কমান্ডার প্রদীপ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম-সম্পাদক সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।