শিরোনাম
দেশের সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা পরিত্যক্ত সরকারি ভবনকে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের নির্দেশ সিসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন প্রশাসক সিলেটের এসপিসহ দেশের ১০ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি সিলেটে ধরা পড়লো ১০ লাখ ব্যাটারির চালান: আ ট ক ২ যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট: প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ

https://www.emjanews.com/

13208

surplus

প্রকাশিত

২০ জানুয়ারী ২০২৬ ২১:১২

অন্যান্য

বিয়ানীবাজার মোল্লাপুরে বিএনপির স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ২১:১২

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, `মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ সহধর্মিনী বেগম খালেদা জিয়া আমৃত্যু গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ ও জাতি বারবার উপকৃত হয়েছে। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জাতীয় ঐক্যের প্রতীকে পরিনত হয়েছিলেন। গণতন্ত্র রক্ষায় মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সহিত স্মরণ করবে। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের মায়ের মতো শ্রদ্ধেয় নেত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন- এজন্য সকলের বেশী বেশী করে মোনাজত করা উচিত।'

তিনি সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইউনিয়ন বিএনপি নেতা আতাই মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভা  ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিএনপি নেতা এম এ সামাদ তাপাদর বাবেল ও মোহাম্মদ সাহেরুল ইসলাম তাপাদার টিপুর আয়োজনে এবং তৌহিদুর রহমান সেলিমের সার্বিক সহযোগিতায় মোল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ অদুদ রুকনের বাড়ীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা’র সদস্য তাজুল ইসলাম তাফাদার, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মোল্লাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির আকিল, জেলা জাসাসের যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন রানু, বিয়ানীবাজার উপজেলা জাসাসের আহবায়ক মুজিবুর রহমান, মোল্লাপুর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নুরুল আমিন, এম হাসনাত তাপাদার জামিল, জানে আলম, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের আহবায়ক আইনুল আবেদিন, জামাল উদ্দিন, শামিম আহমদ, সাজু আহমদ ও মৃদুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, মোল্লাপুর ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি সেলিম উদ্দিন, আলতাই মিয়া, সফিক উদ্দিন, সামছুল ইসলাম ও রাজু মিয়া প্রমূখ।