ছবি: ইমজা নিউজ
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট পৌঁছান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৭ ফ্লাইটটি সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, পৌণে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
নয়ন সরকার নিমু বিমানবন্দর থেকে ইমজা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এই জনসভা থেকেই বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
জনসভায় সিলেট বিভাগে বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
