শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13238

sylhet

প্রকাশিত

২১ জানুয়ারী ২০২৬ ২১:২৯

সিলেট

সিলেটে হযরত শাহজালার (র) মাজারে তারেক রহমান

প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬ ২১:২৯

ছবি: সংগৃহীত

বুধবার (২১ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছান। তাকে বহনকারী বিমান সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে রাত সোয়া ৮টার দিকে তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। রাত পৌণে ৯টার দিকে তিনি মাজারে পৌঁছান। সেখানে মাজার জিয়ারত ও দোয়া শেষে কিছু সময় অবস্থান করেন।

তার সফরসঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সূত্রের খবর অনুযায়ী, তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন এবং এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।