https://www.emjanews.com/

13259

surplus

প্রকাশিত

২২ জানুয়ারী ২০২৬ ১৮:৫৩

অন্যান্য

শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬ ১৮:৫৩

ছবি: সংগৃহীত

ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কাটার কাজের জন্য শনিবার (২৪ জানুয়ারি) সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ কেভি পুলিশ লাইন ও ইন্ডাস্ট্রি ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে-সিলেট রেলওয়ে স্টেশন, কদমতলী, গোটাটিকর, আলমপুর, বিভাগীয় কমিশনার অফিস, ডিআইজি অফিস, বিসিক শিল্প এলাকা, বাইপাস রোড, দক্ষিণ সুরমা থানা, পিরিজপুর, চন্ডিপুল, গহরপুর, নর্থইস্ট মেডিকেল কলেজ, বঙ্গবীর রোড, বলদি, তেঁতুলতলা, লতিপুর, বানেশ্বরপুর, দারোগাবাড়ি, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, তেলিবাজার, তেতলি, আতিরবাড়ী ও লক্ষ্মীপুরসহ আশপাশের এলাকা।

তবে শাটডাউনকালেও বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩।