https://www.emjanews.com/

17361

sylhet

প্রকাশিত

২৬ জুলাই ২০২৬ ১৬:০৭

সিলেট

সিলেটে বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফ/তার

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ ১৬:০৭

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৪৫ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি সূত্র জানায়, গত ২৫ জুলাই রাত ১২টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে মহানগরের বিভিন্ন এলাকা থেকে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতারকৃতরা।

অভিযান চলাকালে ১৬৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ২২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ১৯টি যানবাহন আটক করা হয়। সবমিলিয়ে ৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএমপি জানিয়েছে, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।