শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13265

politics

প্রকাশিত

২২ জানুয়ারী ২০২৬ ১৯:৫০

রাজনীতি

হবিগঞ্জে তারেক রহমানের আহ্বান: ভোটের দিন ফজরের নামাজ শেষে কেন্দ্রে যান

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬ ১৯:৫০

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) ভোট দেওয়ার আগে কেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি নেবেন। ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়ে ভোট দিতে হবে। মনে রাখতে হবে এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘এ দেশটা কার? জনগণের দেশ। কারো ব্যক্তি সম্পত্তি নয়। এই সমাবেশে আমার সামনে যে হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারাই এ দেশের মালিক। কাজেই আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কিভাবে দেশ পরিচালনা করতে চান এবং ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত আপনারাই দিতে পারবেন।’

জানা গেছে, মাগরিবের নামাজের পূর্বক্ষণে তারেক রহমানের গাড়িবহর শায়েস্তাগঞ্জে পৌঁছায়। মঞ্চে উঠে তিনি জামাতে মাগরিবের নামাজ আদায় করেন।

এর আগে দুপুর ১টায় সিলেট আলীয়া মাদ্রাসা ময়দানে তারেক রহমান দলের নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে সমাবেশে বক্তব্য দেন। ভঙ্গুর সড়ক পথ অতিক্রম করে তিনি সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌঁছান।

হবিগঞ্জের সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আখতার। তারেক রহমান পরবর্তী সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বক্তব্য দেবেন।