শিরোনাম
সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর জিয়া-খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে রাখা সব ওষুধই মেয়াদোত্তীর্ণ: পু*ড়িয়ে ধ্বংস সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক সিলেট জেলা বিএনপির সভায় দলকে সংগঠিত থাকার পরামর্শ আরিফুল হকের সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেট নগরীতে ২ অটোরিকশার সং/ঘ/র্ষ: প্রাণ গেল বৃদ্ধের

https://www.emjanews.com/

18779

politics

প্রকাশিত

১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৮

রাজনীতি

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৮

ছবি: সংগৃহীত

সিলেট মহানগর বিএনপির নবগঠিত কমিটিতে পদ পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় তিন প্রবাসী নেতার উপদেষ্টা পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অব্যাহতি পাওয়া তিন প্রবাসী উপদেষ্টা হলেন— ফয়ছল আহমদ (যুক্তরাজ্য), সাইফুর হারুন (যুক্তরাষ্ট্র) ও মোহাম্মদ হুমায়ূন মিলাদ (যুক্তরাজ্য)।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় হাইকমান্ডের অনুমতি ছাড়াই এই তিন প্রবাসীকে মহানগর বিএনপির উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করায় দলের ভেতরে-বাইরে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।

গত বুধবার অনুষ্ঠিত মহানগর বিএনপির এক সাংগঠনিক সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এই পদায়নের বিষয়ে প্রকাশ্য ক্ষোভ ও অসন্তোষ ব্যক্ত করেন। মূলত কেন্দ্রের কঠোর অবস্থানের কারণেই পরদিন তড়িঘড়ি করে তাদের পদ স্থগিতের সিদ্ধান্ত নেয় মহানগর কমিটি।

এই বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, ৫-৬ দিন আগে ওই তিন প্রবাসীকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে বিষয়টি পুরোপুরি সাংগঠনিক বিধি মোতাবেক না হওয়ায় দলীয় শৃঙ্খলার স্বার্থে আপাতত তাদের পদ স্থগিত করা হয়েছে।