শিরোনাম
বিগত ১৭ বছর জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মাদ্রাসাছাত্রকে ব/লাৎ/কারের অভিযোগ, ইমাম পলাতক সিলেটে মসজিদ কমিটির বিরোধে প্রাণ গেল সালিশ ব্যক্তিত্বের; আহত ১০ সিলেটে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আরিফুল হক চৌধুরীর ইসিজি ও রক্তপরীক্ষা করা হয়েছে, আশঙ্কামুক্ত বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট টেস্টে শুরুতেই বাংলাদেশের ছন্দপতন, হাসানের আগুনের পর ব্যাটিংয়ে জোড়া ধাক্কা সিলেটের ‘নিষিদ্ধ’; যুবলীগের মিছিল, ১২ জন আটক

https://www.emjanews.com/

13469

weather

প্রকাশিত

৩১ জানুয়ারী ২০২৬ ২২:১৭

আবহাওয়া

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬ ২২:১৭

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার (৩১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় তা নেমে আসে ৯.৬ ডিগ্রিতে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, শনিবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলেই রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ৮ জানুয়ারি এখানে সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

গত কয়েক দিন ধরে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলায় ঘন কুয়াশা বিরাজ করছে। প্রতিদিনই তাপমাত্রা আরও নিচের দিকে নামছে। তীব্র শীতে বিপাকে পড়েছেন চা বাগান ও বস্তি এলাকার নিম্ন আয়ের মানুষজন। শীতবস্ত্রের অভাবে অনেকেই সকালে গাছের পাতা ও খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর মাধ্যমে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যা নামলেই মানুষ ঘরে ফিরছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা ওঠানামা করতে পারে। তবে শীতের তীব্রতা আপাতত কমার সম্ভাবনা নেই।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আর্কাইভ সূত্রে জানা যায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত দুই হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।