https://www.emjanews.com/

13677

national

প্রকাশিত

০৮ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৪১

জাতীয়

বাউফল

বিএনপি-জামায়াত সংঘ’র্ষে ৫০ জন আহ’ত, নির্বাচনি প্রচারণা অচল

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৪১

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলা চন্দ্রদ্বীপ ইউনিয়নে নির্বাচনি প্রচারণার সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে দাঁড়িপাল্লা প্রতীকের ক্যাম্পিংয়ের জন্য চন্দ্রদ্বীপ ইউনিয়নে গেলে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের সময় উভয়পক্ষের কয়েকজন গুরুতর আহত হন।

বিকেল ৪টার দিকে সংঘর্ষের জেরে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের গাড়ি জামায়াত সমর্থকরা অবরুদ্ধ করে রাখে এবং ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দেয়। পরে জামায়াতের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রের দাবি, চন্দ্রদ্বীপে ধানের শীষ সমর্থকদের ওপর হামলা পরিকল্পিত ও সংগঠিত ছিল। এ ঘটনার পর নির্বাচনি প্রচারণা প্রায় অচল এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়েছেন এবং আহতদের বিষয়ে বিস্তারিত পরে জানাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সালেহ আহমেদ জানান, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর চন্দ্রদ্বীপ ইউনিয়ন ও বাউফল উপজেলার ভোটকেন্দ্র এলাকায় বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনি পরিবেশ অচল হওয়ায় ভোটের মাঠ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।