শিরোনাম
‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম সিলেটে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বেশির কারখানা শ্রমিকরা বেতন ভাতা পেয়েছেন: আরিফুল হক চৌধুরী যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে আপাতত জ্বালানী নিয়ে শঙ্কা নেই: খন্দকার মুক্তাদির সিলেট সীমান্ত দিয়ে ৪ নারীকে কেন নিয়ে গেল ভারতে সিলেটে চলছে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় আ ট ক ৫৯ ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটসহ সারাদেশে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

https://www.emjanews.com/

14383

sylhet

প্রকাশিত

১৪ মার্চ ২০২৬ ২২:২০

সিলেট

চায়ের রাজধানীতে স্বস্তির বৃষ্টি, সজীব হচ্ছে চা-বাগান

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ ২২:২০

ছবি: সাজু মারছিয়াং

ভোরের আলো তখন পুরোপুরি ফুটেনি। কুয়াশা ভেজা সবুজ ঢেউয়ের মতো ছড়িয়ে থাকা চা বাগানের পাতাগুলো যেন নিঃশব্দে অপেক্ষা করছিল। অনেক দিন ধরে আকাশের দিকে তাকিয়ে থাকা সেই অপেক্ষার শেষ হলো এক বৃষ্টিভেজা সকালে।

মৌলভীবাজার জেলার চা বাগানগুলোতে শুক্রবার নেমে এলো কাঙ্ক্ষিত বৃষ্টি। দীর্ঘ খরার পর সেই বৃষ্টির টুপটাপ শব্দ যেন নতুন প্রাণ এনে দিল ক্লান্ত গাছগুলোর শরীরে। 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত থেকে ১৪ মার্চ ভোর পর্যন্ত শ্রীমঙ্গলে ৪৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, চলতি সপ্তাহেও এ অঞ্চলে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা চা-বাগানসহ কৃষি খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

দীর্ঘ খরার পর মৌলভীবাজার জেলার চা-বাগানগুলো আবার সবুজে ভরে ওঠার অপেক্ষায়। আর বাগানজুড়ে শ্রমিকদের চোখে এখন একটাই স্বপ্ন- নতুন মৌসুমে কুঁড়ি ভরা ঝুড়ি নিয়ে ফিরবে প্রাণবন্ত দিনগুলো।