শিরোনাম
‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম সিলেটে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বেশির কারখানা শ্রমিকরা বেতন ভাতা পেয়েছেন: আরিফুল হক চৌধুরী যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে আপাতত জ্বালানী নিয়ে শঙ্কা নেই: খন্দকার মুক্তাদির সিলেট সীমান্ত দিয়ে ৪ নারীকে কেন নিয়ে গেল ভারতে সিলেটে চলছে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় আ ট ক ৫৯ ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটসহ সারাদেশে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

https://www.emjanews.com/

14385

sylhet

প্রকাশিত

১৪ মার্চ ২০২৬ ২২:৪৮

সিলেট

মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ ২২:৪৮

ছবি: সংগৃহীত

​মৌলভীবাজার জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে একটি ব্যাপকভিত্তিক সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন সহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া এই সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। অভিযানটি কুসুমবাগ ও চৌমোহনা পয়েন্ট হয়ে এম. সাইফুর রহমান সড়ক দিয়ে অগ্রসর হয় এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

​এসময় শহরের বিভিন্ন পয়েন্টে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়।

​রাস্তার পাশে ঝুলে থাকা অবৈধ পোস্টার, ফেস্টুন, ব্যানার এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। ​শহরের বিভিন্ন অংশে সম্ভাব্য মশার প্রজননস্থল (এডিসের লার্ভা হতে পারে এমন স্থান) চিহ্নিত করে ধ্বংস করা হয় এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন স্প্রে করা হয়। ড্রেন, নালা-নর্দমা এবং বাড়ির আশপাশে পানি জমিয়ে না রাখার জন্য সাধারণ মানুষকে নির্দেশনা ও সতর্কবার্তা প্রদান করা হয়।

এই সমন্বিত অভিযানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পাশাপাশি মৌলভীবাজার পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন শহর নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সাধারণ মানুষকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।