শিরোনাম
এক দিনে আরও তিন শিশুর মৃ/ত্যু, থামছেই না সিলেটের হামের আত/ঙ্ক প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে প্রবাসী কল্যাণমন্ত্রীর হুশিয়ারি ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পয়েন্টে পয়েন্টে বসবে ফেস রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বি’স্ফো’রণ, নি হ ত ৩ বাণিজ্যমন্ত্রীসহ ১৭ সদস্য নিয়ে ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন সিলেটে ছিন/তাইকারীসহ ধরা দুই শতাধিক সিলেট থেকে ফের ফ্লাইট যাবে চট্টগ্রাম, কক্সবাজারে: বাণিজ্যমন্ত্রী সিলেটে হামে আরেক প্রাণহানী গোলাপগঞ্জে স্বামীর হাতে প্রাণ গেল গৃহবধূর

https://www.emjanews.com/

14574

sports

প্রকাশিত

২৮ মার্চ ২০২৬ ২১:১৫

খেলাধুলা

জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো চালু হচ্ছে

প্রথম ধাপে ১২৯ জন পাচ্ছেন ভাতা

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ ২১:১৫

ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩০ মার্চ সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন তারেক রহমান।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘শুধু জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, তারাই এই সুবিধা পাবেন।’

প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে এই ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পর তালিকা পর্যালোচনা করা হবে। প্রতিমন্ত্রী জানান, যারা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স বজায় রাখবেন, তারা এই সুবিধা পেতে থাকবেন। আর পারফরম্যান্সে অবনতি হলে তালিকা থেকে বাদ পড়তে হবে।

এই পর্যায়ে আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, উশু, প্যারা অ্যাথলেটিকস, কারাতে, সেপাক তাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, ব্রিজ ও ফুটসালের ক্রীড়াবিদরা অন্তর্ভুক্ত হয়েছেন। তবে তালিকায় রাখা হয়নি ক্রিকেটার ও ফুটবলারদের।

ক্রিকেটারদের বাদ দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রিকেটাররা তুলনামূলকভাবে আর্থিকভাবে সচ্ছল। আমরা আপাতত যেসব ক্রীড়াবিদ কষ্টের মধ্যে আছেন তাদের অগ্রাধিকার দিচ্ছি। ভবিষ্যতে এ বিষয়টি নিয়ে ভাবা হবে।’

তিনি আরও জানান, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে আরও ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার জন্য নতুন তালিকা প্রকাশ করা হবে।