শিরোনাম
‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা

https://www.emjanews.com/

17159

sylhet

প্রকাশিত

১৬ জুলাই ২০২৬ ১৭:৩৬

সিলেট

সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ ১৭:৩৬

সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) শুরু হয়েছে। নগরের যুগলটিলা ইসকন মন্দির ও রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণকে কেন্দ্র করে ৯ দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন চলবে ২৪ জুলাই পর্যন্ত।

কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), যুগলটিলা, সিলেটের উদ্যোগে আয়োজিত এ মহোৎসবে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দুপুরে মহাভোগরাগ ও ভোগারতির মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয়। পরে আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ শেষে বিকেলে যুগলটিলা মন্দির থেকে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রার সুসজ্জিত রথ নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অন্যদিকে নগরের রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে সিলেটের প্রায় ২৫টি মন্দির ও দেবালয়ের অংশগ্রহণে একযোগে রথযাত্রা উদযাপিত হচ্ছে। পূজা, আরতি, হরিনাম সংকীর্তন, ভক্তিমূলক সংগীত ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী ধর্মীয় আচার পালিত হচ্ছে। এ উপলক্ষে সেখানে ৯ দিনব্যাপী মেলা বসেছে, যেখানে নানা পণ্যের পসরা সাজানো হয়েছে।

আয়োজকরা জানান, এবারও দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাদের জন্য নিরাপত্তা, চিকিৎসাসেবা ও স্বেচ্ছাসেবক কার্যক্রমসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে।

১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রতিদিন মহাভোগরাগ, ভোগারতি, হরিনাম সংকীর্তন, গৌর আরতি, ভজন-কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে হেরা পঞ্চমী, বৈদিক নাটক, বিতর্ক প্রতিযোগিতা ও নামহট্টের বিশেষ আয়োজনও থাকবে।

২৪ জুলাই বিকেলে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে নয় দিনের এই মহোৎসবের সমাপ্তি ঘটবে।