শিরোনাম
এক দিনে আরও তিন শিশুর মৃ/ত্যু, থামছেই না সিলেটের হামের আত/ঙ্ক প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে প্রবাসী কল্যাণমন্ত্রীর হুশিয়ারি ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পয়েন্টে পয়েন্টে বসবে ফেস রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বি’স্ফো’রণ, নি হ ত ৩ বাণিজ্যমন্ত্রীসহ ১৭ সদস্য নিয়ে ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন সিলেটে ছিন/তাইকারীসহ ধরা দুই শতাধিক সিলেট থেকে ফের ফ্লাইট যাবে চট্টগ্রাম, কক্সবাজারে: বাণিজ্যমন্ত্রী সিলেটে হামে আরেক প্রাণহানী গোলাপগঞ্জে স্বামীর হাতে প্রাণ গেল গৃহবধূর

https://www.emjanews.com/

14700

sports

প্রকাশিত

০৩ এপ্রিল ২০২৬ ২০:২৬

খেলাধুলা

চীনে উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ারের স্বীকৃতি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ ২০:২৬

ছবি: ঝাং ইউপিং-এর কাছ থেকে সনদ গ্রহণ করেন মোঃ আনোয়ার হোসেন।

চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের তাউলু কোচ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন সিলেটের মোঃ আনোয়ার হোসেন। গত ২৩ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তিয়ানজিং অলিম্পিক সেন্টার জিমনেসিয়ামে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ও আন্তর্জাতিক উশু ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝাং ইউপিং-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে অংশগ্রহণ সনদ গ্রহণ করেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশের সেরা উশুকাদের অংশগ্রহণে আয়োজিত এই আসরে বাংলাদেশ দলের তাউলু ইভেন্টের কোচ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন। তার দক্ষ দিকনির্দেশনায় বাংলাদেশের তরুণ উশুকারা আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে সুনাম অর্জন করেছে।

সপ্তাহব্যাপী চলা এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার সমাপনী দিনে আন্তর্জাতিক উশু ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে সনদ গ্রহণ করেন তিনি। তার এ অর্জনে বাংলাদেশের উশু অঙ্গন, বিশেষ করে সিলেটের ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মোঃ আনোয়ার হোসেন বলেন, বিশ্বের সেরা উশু কোচদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান। আন্তর্জাতিক উশু ফেডারেশনের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া তার জন্য গর্বের বিষয়। এই অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের তরুণ উশুকাদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তাকে কোচ হিসেবে নির্বাচিত করায় বাংলাদেশ উশু ফেডারেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ দলের দলনেতা ও সান্দা কোচ হিসেবে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু এবং তাউলু দলনেতা হাবিবুর রহমান রুবেলসহ মোট পাঁচজন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।