সৌদিতে মার্কিন দূতাবাসে হা/ম/লা চালিয়েছে ইসরায়েল: দাবি ইরানের
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১৫:৩২
সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলায় ইরানের রেভল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি) সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।
আইআরজিসি জানিয়েছে, গত ৩ মার্চ রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবর প্রকাশ হলেও এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। হামলাটি ইসরাইলের কৌশলমূলক কর্মকাণ্ড বলে তারা দাবি করেছে।
এই মন্তব্য আসে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের পর। প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানি হামলা সৌদি কর্তৃপক্ষের স্বীকারোক্তির চেয়ে বেশি ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। জার্নাল জানিয়েছে, যেখানে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আগুন এবং ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত উল্লেখ করেছিল, সেখানে আসলে আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।
আইআরজিসি জার্নাল প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেছে, ‘ইরানি সশস্ত্র বাহিনীর একেবারেই কোনো সম্পর্ক নেই’ এবং এই হামলা ‘নিশ্চিতভাবেই জায়নবাদীদের দ্বারা পরিচালিত হয়েছে’। বিবৃতিতে মুসলিম দেশগুলোকে ‘অঞ্চলে জায়নবাদী শাসনের প্ররোচনা’ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে এবং প্রতিবেশীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে যে, মার্কিন-জায়নবাদী আন্দোলনের উদ্দেশ্য হলো ‘অঞ্চলকে অস্থিতিশীল ও ধ্বংস করা’।
সূত্র: আল জাজিরা।
