https://www.emjanews.com/

14743

politics

প্রকাশিত

০৪ এপ্রিল ২০২৬ ২১:৫০

রাজনীতি

১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ২১:৫০

ছবি: ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

‘সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’- এমন অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য।

শনিবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে।

এটি নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সংসদের বিরোধী দলের প্রথম বড় রাজপথ কর্মসূচি। বিকাল সোয়া পাঁচটায় শুরু হওয়া সমাবেশে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।

সমাবেশে বক্তারা সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘ভোটের পর বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে অবৈধ বলা- এ দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না।’

জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে বিএনপি। সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ সব জায়গাতেই প্রতিবাদ করা হবে।”

বিক্ষোভে ১১ দলীয় ঐক্যের নেতারা অংশগ্রহণ করেন এবং তাদের বক্তব্যে সরকারের নীতিবিরোধিতা ও জনগণের ভোটের মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।