শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14778

art-literature

প্রকাশিত

০৬ এপ্রিল ২০২৬ ১৩:২৬

শিল্প সাহিত্য

সিলেটে ‌শহিদ জিয়া গ্রন্থমেলা শুরু: চলবে ১০ দিন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ ১৩:২৬

সিলেটে কমল সাহিত্য পরিষদের উদ্যোগে শুরু হয়েছে দশ দিনব্যাপী শহিদ জিয়া গ্রন্থমেলা। গতকাল রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে শহিদ জিয়া দ্বিতীয় গ্রন্থমেলা উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজু এবং সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক ছড়াকার ইলহাম সাদি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও লেখক সালেহ আহমদ খসরু, লেখক ও গবেষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত অপি। মেলার আয়োজকদের বরাতে জানা গেছে, দশ দিনের এই আয়োজনে প্রতিদিন ভিন্ন কর্মসূচি থাকবে। আজ সোমবার সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বৃক্ষরোপণ কার্যক্রম, বুধবার রচনা প্রতিযোগিতা, বৃহস্পতিবার আবৃত্তি প্রতিযোগিতা এবং শুক্রবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হবে। শনিবার ব্লাড ক্যাম্পেইন ও রবিবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠান ও পরদিন ১৫ এপ্রিল বিকেল চারটায় পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার সমাপ্তি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পারিবারিকভাবে শহিদ জিয়াউর রহমানকে কমল নামে ডাকা হতো এবং সেই নাম অনুসারে কমল সাহিত্য পরিষদের নামকরণ করা হয়েছে। তিনি মনে করেন, সংগঠনটি প্রতিবছর যে গ্রন্থমেলার আয়োজন করে, তা শিক্ষা বিস্তার ও সাংস্কৃতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দীর্ঘ সময় দেশের রাজনৈতিক পরিবেশে গণতন্ত্র অনুপস্থিত থাকলেও জনগণের দীর্ঘ সংগ্রামের পর তা ফিরে এসেছে। সাম্প্রতিক নির্বাচনে জনগণের যে ম্যান্ডেট এসেছে, তার মাধ্যমে দেশ গঠনের ধারায় নতুন গতি সঞ্চারিত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে দেশের সব মানুষ সহযোগিতা করলে একটি উন্নত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।