শিরোনাম
সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি সিলেটে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধ/র্ষণ: যুবক গ্রে/ফ/তার প্রবাসে প্রাণ হারানো সিলেটের ৫ পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী আরিফ বিয়ানীবাজারে এ বছরই শেষ নৌকাবাইচ, আগামীতে আর নয়! সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা

https://www.emjanews.com/

16774

art-literature

প্রকাশিত

২৯ জুন ২০২৬ ২২:৩৬

শিল্প সাহিত্য

সত্তরে প্রথম একক চিত্রপ্রদর্শনী, হ্যারল্ড রশীদে মুগ্ধ শিল্পবোদ্ধারা

'সত্তরে হ্যারল্ড' আয়োজনে তিনদিনব্যাপী প্রদর্শনী শুরু, সিলেটে শিল্পচর্চায় তার অবদানের প্রশংসা

প্রকাশ: ২৯ জুন ২০২৬ ২২:৩৬

ছবি: সংগৃহীত

সিলেটের সাধক-শিল্পী হ্যারল্ড রশীদের প্রথম একক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। সোমবার বিকেলে নগরের টিবি গেইট এলাকার শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসের অরবিন্দ দাসগুপ্ত ভবনে প্রদর্শনীর উদ্বোধন করেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পী অধ্যাপক আবুল বারাক আলভী, অধ্যাপক নিসার হোসেন ও অধ্যাপক শিশির চক্রবর্তী।

হ্যারল্ড রশীদের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সত্তরে হ্যারল্ড’ শীর্ষক তিনদিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করেছে ‘শিল্পী হ্যারল্ড রশীদের সত্তরতম জন্মদিন উদযাপন পরিষদ’।

প্রবীণ সঙ্গীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আবুল বারাক আলভী বলেন, দীর্ঘদিন ধরে হ্যারল্ড রশীদকে চিনলেও এবারই প্রথম তার চিত্রকর্ম দেখার সুযোগ হয়েছে। তার ভাষায়, ‘আজ মনে হলো হ্যারল্ডকে নতুন করে চিনলাম। তার ছবিগুলো আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’

তিনি আরও বলেন, একজন এত গুণী শিল্পী দীর্ঘদিন ধরে ঢাকার বাইরে নিভৃতে শিল্পচর্চা করে ৭০ বছর বয়সে এসে প্রথম একক চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছেন- এমন ঘটনা সত্যিই বিরল।

অধ্যাপক নিসার হোসেন বলেন, হ্যারল্ড রশীদের বিচরণ শিল্পের নানা শাখায়। চিত্রকলা থেকে সঙ্গীত- সব ক্ষেত্রেই তার দক্ষতা রয়েছে। আধুনিক সঙ্গীত সম্পর্কেও তার গভীর জ্ঞান রয়েছে, যা একজন শিল্পীর মধ্যে খুব কমই দেখা যায়।

তিনি জানান, অনেকেরই অজানা যে হ্যারল্ড রশীদ একসময় যুগভেরী পত্রিকায় নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকতেন। তার সেই কার্টুনগুলো সে সময়ের সমাজ-বাস্তবতার গুরুত্বপূর্ণ দলিল এবং সেগুলো নিয়ে গবেষণার সুযোগ রয়েছে।

নিসার হোসেন বলেন, বর্তমানে অনেকেই যোগ্যতা থাকুক বা না থাকুক ঢাকাকেন্দ্রিক হতে চান। অথচ হ্যারল্ড রশীদের মতো একজন গুণী শিল্পী ঢাকা ছেড়ে সিলেটে থেকে শিল্পচর্চা ও শিল্পবিকাশে কাজ করছেন, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

সিলেটে দীর্ঘদিন ধরে আর্ট কলেজ ও চিত্রকলা গ্যালারির অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, হ্যারল্ড রশীদের উদ্যোগেই সম্প্রতি সিলেটে একটি আর্ট কলেজ ও গ্যালারি প্রতিষ্ঠিত হয়েছে। তার নেতৃত্বে সিলেটে শিল্পচর্চা আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনদিনব্যাপী এই আয়োজনে হ্যারল্ড রশীদের নির্বাচিত চিত্রকর্ম প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও শিল্পীর জীবন ও কর্ম নিয়ে নানা আয়োজন অনুষ্ঠিত হবে।