শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

15021

sylhet

প্রকাশিত

১৬ এপ্রিল ২০২৬ ১৯:৪২

আপডেট

১৬ এপ্রিল ২০২৬ ১৯:৫৪

সিলেট

সিলেট সীমান্তে ভারতীয় চোরাই সিএনজি, ওয়ার্কশপে পুলিশের হানা

চক্রের এক সদস্য আটক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ ১৯:৪২

ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলা সীমান্ত এলাকায় চোরাইপথে ভারতীয় সিএনজিচালিত অটোরিকশা বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে যন্ত্রাংশ পরিবর্তনের সময় এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম আলীম উদ্দিন (৩৭)। বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে কানাইঘাট থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের মিডিয়া সেল ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে চোরাইপথে আনা সিএনজি বিক্রির জন্য যন্ত্রাংশ পরিবর্তন করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নন্দীরাই সাকিনসহ বাইপাস মোড় সংলগ্ন ‘অমি এন্ড অনি অটো ইঞ্জিনিয়ারিং’ ওয়ার্কশপে অভিযান চালায় পুলিশ।

অভিযানকালে একটি ভারতীয় চোরাই সিএনজি, পরিবর্তনের জন্য খুলে রাখা বিভিন্ন যন্ত্রাংশসহ আলীম উদ্দিনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

আটক আলীম উদ্দিন কানাইঘাট উপজেলার কালিনগর গ্রামের মৃত মনফর আলীর ছেলে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।