শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

15012

sylhet

প্রকাশিত

১৬ এপ্রিল ২০২৬ ১৬:৪০

সিলেট

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:৪০

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার ডাল কাটা কার্যক্রমের কারণে শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের চালিবন্দর, কাস্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোড ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই সময় ১১ কেভি ফিডারের আওতাধীন আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্রি, হর্কাস মার্কেট, লালদীঘিরপাড়, ডাক বাংলা রোড, বুরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোওয়াগাঁও, সাদাটিকর, মিররচক, মুক্তিরচক মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষণিকভাবে পুনরায় চালু হবে।

প্রকৌশলী আব্দুর রাজ্জাক সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং সহযোগিতা কামনা করেছেন।