শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

15019

politics

প্রকাশিত

১৬ এপ্রিল ২০২৬ ১৯:০৬

রাজনীতি

সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ ১৯:০৬

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু করছে বিএনপি। এর অংশ হিসেবে সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে শনিবার (১৮ এপ্রিল)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আগ্রহী অনেকেই ইতোমধ্যে আবেদন জমা দিয়েছেন। এ প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে।

রিজভী বলেন, শুক্রবার বেলা তিনটা থেকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর শনিবার একই সময় চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

বিএনপি সূত্র জানায়, সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকতে বলা হয়েছে।