শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

15025

surplus

প্রকাশিত

১৬ এপ্রিল ২০২৬ ২০:৩৯

অন্যান্য

রিয়াদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃ/ত্যু

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ ২০:৩৯

ছবি: মো. আলমাছ সরদার ফরিদ

সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা।

নিহত ফরিদ চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলশেপাড় পত্রিকার সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে। তিনি আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে পাড়ি জমান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ থেকে তার সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সৌদি আরব থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। ফোনে জানানো হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ মারা যান।

নিহতের বাবা সাংবাদিক আবু তালেব সরদার বলেন, তার ছেলে একটি কপি হাউজে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবারের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তাকে বিদেশে পাঠানো হলেও হঠাৎ মৃত্যুর খবরে পরিবার ভেঙে পড়েছে। তিনি ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

এদিকে প্রবাসে এই মৃত্যুর খবর পাওয়ার পর ফরিদগঞ্জে সাংবাদিক সমাজ, পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।