শিরোনাম
আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী অবশেষে সুনাই নদীতে নৌকাবাইচ, উৎসবে মাতল বিয়ানীবাজার

https://www.emjanews.com/

15062

surplus

প্রকাশিত

১৮ এপ্রিল ২০২৬ ১৯:১৬

অন্যান্য

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষার উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ ১৯:১৬

ছবি: জহির উদ্দিন স্বপন

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নির্বাহী, আইন ও বিচার বিভাগের মতো গণমাধ্যমকেও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সুরক্ষা দিতে সরকার কাজ করছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের অবসরভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যার কাজ ইতোমধ্যে অগ্রগতির পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, সাংবাদিকদের জন্য মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। অনেক অভিজ্ঞ সাংবাদিক বর্তমানে নানা সংকটে রয়েছেন, যা দূর করতে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

তিনি আরও বলেন, ‘গুণী ও মেধাবী সাংবাদিকদের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত, কারণ প্রতিভা যেখানে থাকবে, রাষ্ট্রের দায়িত্ব সেখানে সহযোগিতা করা।’

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ও সিনিয়র সাংবাদিক খোন্দকার কাওছার হোসেন উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী চিকিৎসাধীন সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।