https://www.emjanews.com/

15266

sylhet

প্রকাশিত

২৭ এপ্রিল ২০২৬ ১২:৪১

আপডেট

২৭ এপ্রিল ২০২৬ ১৫:১৫

সিলেট

সিলেটের বন্যা নিয়ন্ত্রনে সুরমায় হবে স্লুইস গেট, কী হচ্ছে ১৫ কিলোমিটারজুড়ে?

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ ১২:৪১

ছবি- এআই

সিলেট নগরের বন্যা নিয়ন্ত্রণ ও সৌন্দর্যবর্ধনে সুরমা নদীকে ঘিরে বড় প্রকল্পের ঘোষণা এসেছে। আগামী শুক্রবার (২ মে) সিলেট সফরে এসে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বিকালে নগরের চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীর তীরে প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

সিসিক প্রশাসক বলেন, প্রকল্পের আওতায় নদীর দুই তীরে শক্তিশালী বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ওয়াকওয়ে নির্মাণ, নদীতীর সৌন্দর্যবর্ধন এবং স্লুইস গেট স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসী আধুনিক ও নান্দনিক নদীতীর পাবে এবং জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে। সুরমা নদীকে ঘিরে পরিকল্পিত উন্নয়ন নগরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটকে উন্নয়নের মূলধারায় আনতে সরকার বিভিন্ন বড় প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ ও রেলপথে ডাবল লাইন স্থাপনের মতো উদ্যোগ রয়েছে, যা অঞ্চলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম সিলেট সফর। সফরকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।