শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15272

sylhet

প্রকাশিত

২৭ এপ্রিল ২০২৬ ১৫:৪৩

আপডেট

২৭ এপ্রিল ২০২৬ ১৫:৪৪

সিলেট

ওসমানী বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা: হা/ম/লার আশঙ্কা

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ ১৫:৪৩

দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার সতর্কতার প্রেক্ষিতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করেই উচ্চমাত্রার নিরাপত্তা জোরদার করা হয়েছে, এতে সাধারণ যাত্রীদের মাঝেও নানা প্রশ্ন তৈরি হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদর দফতর থেকে জারি করা সতর্কবার্তার পর দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার মতো সিলেটের এই বিমানবন্দরেও বাড়ানো হয়েছে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, সদর দফতর থেকে আমাদের কাছে একটি চিঠি এসেছে। সেই নির্দেশনার আলোকে আমরা সতর্ক অবস্থানে রয়েছি এবং বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিমানবন্দরে হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো হুমকি বা তথ্য পাওয়া যায়নি। তবে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র জানায়, বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা নজরদারি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। আগমন ও বহির্গমন পয়েন্টে তল্লাশি কার্যক্রম কঠোর করা হয়েছে এবং কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিমান চলাচল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পুলিশ সদর দফতরের সতর্কবার্তার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও সার্বিক নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে। এর অংশ হিসেবে দেশের সব বিমানবন্দরে, বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট সব স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি।