https://www.emjanews.com/

15590

surplus

প্রকাশিত

১১ মে ২০২৬ ২১:৪১

অন্যান্য

সিলেটে এশিয়া পোস্টের যাত্রা শুরু

প্রকাশ: ১১ মে ২০২৬ ২১:৪১

ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘এশিয়া পোস্ট-এর উদ্বোধন অনুষ্ঠান।

সোমবার (১১ মে) বেলা একটায় সিলেট প্রেসক্লাবের আমীনুর রশীদ মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। পরে, হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

সিলেট ব্যুরো প্রধান শুয়াইবুল ইসলামের সঞ্চলনায় এতে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী এশিয়া পোস্টের শুভলগ্নে সবার প্রতি শুভেচ্ছা জানান এবং আধুনিক সাংবাদিকতার যুগে ডিজিটাল প্লাটফর্ম হিসেবে এই প্রতিষ্ঠানের যাত্রা নতুন ধারার সূচনা করবে বলে আশা প্রকাশ করেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সাংবাদিকদের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। গণমাধ্যমের সহযোগিতা নিয়ে গণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে যেতে সক্ষম হয়েছি। তিনি আশা প্রকাশ করেন, এশিয়া পোস্ট সত্য সংবাদ প্রকাশে নির্ভিক থাকবে এবং একটি সুন্দর সমাজ গঠনের ভূমিকা রাখবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী উদাহরণ দিয়ে বলেন, অনেক সময় ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলে। এই ধরনের ঘটনা আমাদের কষ্ট দেয়। আমি মনে করি, সেই চর্চা থেকে বেরিয়ে এসে এশিয়া পোস্ট নতুন ধারার সাংবাদিকতার উদাহরণ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। তিনি এশিয়া পোস্টের উদ্বোধনে সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা জানান এবং সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের অসঙ্গতি যেমন তুলে ধরে, তেমনি সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে আলোর পথ দেখায়। আমরা প্রত্যাশা করি, এশিয়া পোস্ট সেই ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে ওঠবে।

সভায় অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দি ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর ব্যুরো প্রধান ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের স্কুল পরিদর্শক আবু মূসা মো. তারেক।

ধন্যবাদ বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

উপস্থিত ছিলেন- সিলেটভয়েস২৪.কম-এর প্রকাশক সেলিনা চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, দৈনিক সিলেট মিরর সম্পাদক জিয়াউস শামস শাহীন, সিনিয়র সাংবাদিক ও চ্যানেল এস-ইউকে এর বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস সিলেট ব্যুরো প্রধান গল্পকার সেলিম আউয়াল, সিলেট সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সিসিএস-সিলেটের আহ্বায়ক ইমদাদুল হক জীবন, সিলেটের ডাক-পত্রিকার সিনিয়র সাংবাদিক নূর আহমদ,  সিলেট প্রেসক্লাব সদস্য জুনেদ আহমদ চৌধুরী, শহীদুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, জেনারুল ইসলাম, মাসুম আহমদ চৌধুরী, কানন চন্দ, শংকর দাস, শামীম আহমদ, শাকিল আহমেদ, জিএইচ সুফিয়ান, তাহমিদ আহমেদ, মাজেদ আহমেদ, সাইদুল ইসলাম, তারেক মাহমুদ প্রমুখ।