ছবি: সংগৃহীত
‘জুলাই জাতীয় সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে দেশের রাষ্ট্রীয় কাঠামোকে বৈষম্যহীন ও জবাবদিহিমূলক করতে এ সনদের মূল চেতনাকে ধারণ করে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
রোববার (১৭ মে) বিকালে সিলেট শহরে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভায় এসব কথা বলেন নেতারা।
পথসভাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর সিলেট জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে। এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।
বক্তারা বলেন, দেশের চলমান গণতান্ত্রিক অগ্রযাত্রায় ‘জুলাই জাতীয় সনদ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা এ সনদের বাস্তবায়নকে রাষ্ট্র পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলার সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, মহানগরের সহ-সভাপতি ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, মো. লাহিন আহমদ, মুমিনুর রহমান তানিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, পারভেজ খান জুয়েল, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম রুমেল, মো. মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, জাহিদ হাসান, মো. দিলাজ আহমদ ও মো. নূর উদ্দিন খান হাসান, সহ-সাধারণ সম্পাদক এম এ হাসান, হিবজুর বিশ্বাস রাজু, জেলার সহ-সাধারণ সম্পাদক নাহিয়ান আহমদ রিপন, আনছার আলী, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, জেলা দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মহানগরের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান মিসবাহ এবং তথ্য ও যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. সাজেদুল ইসলাম সাজু।
যুবদলের এ কর্মসূচিতে আরও একাত্মতা জানান, মহানগরের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুল আজিম চৌধুরী গিলমান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিনার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজন আচার্য্য, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো. জাকির হোসেন, আব্দুল আলীম, সহ-দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, মহানগরের সহ-আইন বিষয়ক সম্পাদক মো. জুয়েল, মো. রেজাউল করিম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ বিপ্লব, জেলার সহ-কৃষি বিষয়ক সম্পাদক সামাদ হোসেন সাজু এবং সহ-মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক মো. আবদাল আহমদ চৌধুরী।
কর্মসূচিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এবং লিফলেট বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকেন।
