শিরোনাম
এমসি কলেজের নতুন অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বুধবার সিলেটের ১০ পয়েন্টে বিক্রি হবে টিসিবির পণ্য ১১ বছর পর নতুন পে স্কেল, ১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত  ‘ভিসা প্রাপ্তির’ ভুয়া বিজ্ঞাপন নিয়ে প্রতিবেদন প্রকাশের পর অ্যামেক্সে ভোক্তভোগীদের ভিড়, টাকা ফেরতের দাবি সিলেটে হাম উপসর্গে প্রাণ গেলো আরো ৩ শিশুর সিলেটে ‘ভিসা প্রাপ্তির’ ভুয়া বিজ্ঞাপন: প্রতারণার নতুন ফাঁদ সারাদেশে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, থাকছে অনলাইন সেবার সুযোগ ৩ লাখ কোটি টাকা ছাড়াল এডিপি, শিক্ষা–স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ঈদের সময় সিলেটে ভারি বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের আভাস

https://www.emjanews.com/

15771

sylhet

প্রকাশিত

১৯ মে ২০২৬ ১৫:৩৩

সিলেট

সিলেটের স্থানীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা: থাকছেনা দলীয় প্রতীক

প্রকাশ: ১৯ মে ২০২৬ ১৫:৩৩

চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন মীর শাহে আলম। মঙ্গলবার (১৯ মে) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, জাতীয় সংসদে ইতোমধ্যে সিটি করপোরেশন সংশোধন আইন, ২০২৬ পাস হয়েছে। নতুন আইনের অধীনে দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটসহ ১২টি সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল একযোগে ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

নতুন সিটি করপোরেশনগুলোর কার্যক্রম গতিশীল করতে চলতি অর্থবছরেই প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বগুড়া সিটি করপোরেশনের জন্যও দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না, তাই প্রার্থীরা নিরপেক্ষভাবেই অংশ নেবে। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বড় রাজনৈতিক দল হিসেবে আন্দোলন ও নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত রয়েছে এবং তাদের সাংগঠনিক কাঠামোও বিস্তৃত।