শিরোনাম
এমসি কলেজের নতুন অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বুধবার সিলেটের ১০ পয়েন্টে বিক্রি হবে টিসিবির পণ্য ১১ বছর পর নতুন পে স্কেল, ১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত  ‘ভিসা প্রাপ্তির’ ভুয়া বিজ্ঞাপন নিয়ে প্রতিবেদন প্রকাশের পর অ্যামেক্সে ভোক্তভোগীদের ভিড়, টাকা ফেরতের দাবি সিলেটে হাম উপসর্গে প্রাণ গেলো আরো ৩ শিশুর সিলেটে ‘ভিসা প্রাপ্তির’ ভুয়া বিজ্ঞাপন: প্রতারণার নতুন ফাঁদ সারাদেশে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, থাকছে অনলাইন সেবার সুযোগ ৩ লাখ কোটি টাকা ছাড়াল এডিপি, শিক্ষা–স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ঈদের সময় সিলেটে ভারি বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের আভাস

https://www.emjanews.com/

15773

sylhet

প্রকাশিত

১৯ মে ২০২৬ ১৬:২২

আপডেট

১৯ মে ২০২৬ ১৬:২৬

সিলেট

সিলেটে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বজ্রবৃষ্টির শ/ঙ্কা

প্রকাশ: ১৯ মে ২০২৬ ১৬:২২

সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

বার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। তাই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।