ঈদুল আজহার আর মাত্র বাকি কয়েক দিন। দেশের পশুর হাটগুলো জমতে শুরু করেছে নানা জাতের আর আকারের পশুতে। তবে এবার পশুর হাটে আসা একটি বিশেষ মহিষকে ঘিরে শুধু বাংলাদেশ নয়, মেতে উঠেছে গোটা বিশ্বের নামী-দামী সব সংবাদমাধ্যম।
ধূসর বা কালো রঙের চেনা রূপ ছেড়ে সম্পূর্ণ ব্যতিক্রমী এক 'রঙিন' মহিষ এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমের হেডলাইন। আর এর পেছনে কারণ শুধু তার গায়ের রঙ নয়, বরং তার অদ্ভুত শারীরিক গঠন এবং অবয়ব, যা হুবহু মিলে যায় বর্তমান সময়ের এক প্রভাবশালী প্রেসিডেন্টের সাথে!
টেলিগ্রাফ, রয়টার্স থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী সব মিডিয়া একযোগে এই মহিষটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
রাজনীতির মাঠ ছাড়িয়ে এবার ঈদের পশুর হাটেও উনার প্রভাব! বাংলাদেশে 'এই প্রেসিডেন্ট'-সদৃশ মহিষ নিয়ে তুমুল উন্মাদনা।
হাটে আসা ক্রেতা ও দর্শনার্থীদের মতে, মহিষটির গায়ের রঙ সাধারণ মহিষের মতো কালো নয়; এটি কিছুটা সোনালী-বাদামী এবং সাদাটে রঙের মিশ্রণ।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মহিষটির মাথার ওপরের পশমগুলো প্রাকৃতিকভাবেই এমনভাবে একপাশে হেলে রয়েছে, যা বিশ্বের প্রভাবশালের দেশের প্রেসিডেন্টের চিরচেনা সিগনেচার হেয়ারস্টাইলের কথা মনে করিয়ে দেয়। এছাড়া দূর থেকে মহিষটির মুখের অবয়ব এবং চাহনিতেও নাকি সেই পরিচিত অভিব্যক্তির মিল খুঁজে পাচ্ছেন অনেকে।
