https://www.emjanews.com/

16485

sports

প্রকাশিত

১৮ জুন ২০২৬ ১৮:২২

খেলাধুলা

আর্জেন্টিনাকে ঘিরে উত্তেজনাটা একটু বেশিই কাজ করে

প্রকাশ: ১৮ জুন ২০২৬ ১৮:২২

ছোটবেলা থেকে বিশ্বকাপ মানেই একটা আলাদা অনুভূতি। চারদিকে ফুটবলের আমেজ, প্রিয় দলের জার্সি, বন্ধুদের তর্ক-বিতর্ক, ম্যাচের অপেক্ষা, সব মিলিয়ে যেন একটা উৎসব। আর সেই উৎসবের সবচেয়ে বড় অংশ জুড়ে আছে মেসি।

ছোটবেলা থেকে যার খেলা দেখে বড় হয়েছি, যার জাদুকরী মুহূর্তগুলো অসংখ্য স্মৃতির অংশ হয়ে আছে। তাই বিশ্বকাপ এলেই আর্জেন্টিনাকে ঘিরে উত্তেজনাটা একটু বেশিই কাজ করে। 

কিন্তু এবার বিশ্বকাপের আনন্দটা আগের মতো করে উপভোগ করা হচ্ছে না। কয়েকদিন পরই এইচএসসি, তাই মন চাইলোও প্রতিটা ম্যাচ নিয়ে মেতে থাকা যাচ্ছে না। পড়াশোনার চাপ আর বিশ্বকাপের উন্মাদনার মাঝে সময়টাও যেন দুই ভাগ হয়ে গেছে। তবুও খেলার খবর রাখা, স্কোর দেখা, আর মেসি-আর্জেন্টিনার জন্য চুপচাপ শুভকামনা জানানো, এগুলো ঠিকই চলছে।

বিশ্বকাপের এই আমেজ হয়তো এবার একটু দূর থেকে উপভোগ করছি, কিন্তু ভালোবাসাটা একটুও কমেনি। মাঠে মেসিদের লড়াই, আর বইয়ের পাতায় আমার। জয়টা যেন দু’পক্ষেরই হয়!

- সেঁজুতি হৃদি