শিরোনাম
বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব গ্রেফ/তার আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী

https://www.emjanews.com/

16480

sylhet

প্রকাশিত

১৮ জুন ২০২৬ ১৫:০৮

আপডেট

১৮ জুন ২০২৬ ১৫:১৯

সিলেট

সিলেটে বজ্রপাতে ২ জনের মৃ/ত্যু: একজন নিখোঁজ

প্রকাশ: ১৮ জুন ২০২৬ ১৫:০৮

সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে এবং তাদের সঙ্গে থাকা আরও একজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা সংলগ্ন হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

ফেঞ্চুগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা পেশায় জেলে ছিলেন। সকালে তারা নৌকা নিয়ে জুড়ি নদীর পাশ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে বজ্রপাত হলে নৌকার মধ্যেই দুইজনের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে। পাশাপাশি নিহত দুইজনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।