শিরোনাম
বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফর স্থগিত সিলেট ছাড়ছেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা মঙ্গলবার সিলেটে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার অঙ্গীকার স্টারমারের পদত্যাগ, ব্রিটেনে নতুন নেতৃত্বের অপেক্ষা শাহজালাল (রহ.) মাজারে সারওয়ার আলম: খুলে দেওয়া হলো ডেগের তালা সিলেটের ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষো/ভ মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর সিলেটে ৪৮ ঘণ্টার অতি ভারী বৃষ্টির আভাস কুয়ালালামপুর পৌঁছালেন প্রধানমন্ত্রী, পরবর্তী গন্তব্য চীন

https://www.emjanews.com/

16578

surplus

প্রকাশিত

২২ জুন ২০২৬ ১৯:২৬

অন্যান্য

২২ বাংলাদেশিসহ ১৮০ বিদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

প্রকাশ: ২২ জুন ২০২৬ ১৯:২৬

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে জুনের তৃতীয় সপ্তাহজুড়ে বিভিন্ন দেশের ১৮০ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ২২ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

রোববার (২১ জুন) এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রত্যাবাসিতদের মধ্যে ২২ জন বাংলাদেশের, ১৩২ জন মিয়ানমারের, ১২ জন ভিয়েতনামের, ৯ জন থাইল্যান্ডের, ২ জন নেপালের এবং শ্রীলঙ্কা, চীন ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগ জানায়, এসব বিদেশি নাগরিককে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার ভবন আইসিকিউএস কমপ্লেক্সের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

প্রত্যাবাসনের বিমান টিকিটের ব্যয় বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, তাদের পরিবারের আর্থিক সহায়তা এবং বিশেষ কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বহন করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যাবাসিত এসব বিদেশি নাগরিক মালয়েশিয়ার বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো সব বিদেশি নাগরিককে বিভাগীয় কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

অবৈধ অভিবাসন ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।