https://www.emjanews.com/

16732

sports

প্রকাশিত

২৮ জুন ২০২৬ ২০:১৭

খেলাধুলা

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে আফ্রিকার ৯ দেশ

প্রকাশ: ২৮ জুন ২০২৬ ২০:১৭

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের চলতি আসরে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দেশগুলো। প্রথমবারের মতো মহাদেশটির ৯টি দল নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

নকআউটে ওঠা আফ্রিকার দেশগুলো হলো মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, কঙ্গো ও আলজেরিয়া।

এর আগে বিশ্বকাপের ইতিহাসে মাত্র ছয়টি আফ্রিকান দেশ নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। বিভিন্ন আসরে কয়েকটি দল একাধিকবার শেষ ষোলো নিশ্চিত করলেও, ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপে সর্বোচ্চ দুটি আফ্রিকান দল একসঙ্গে নকআউটে উঠেছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল আফ্রিকার ফুটবল।

২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা আবারও শিরোপার লড়াইয়ে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে।