https://www.emjanews.com/

17114

sylhet

প্রকাশিত

১৪ জুলাই ২০২৬ ১৮:৫৪

সিলেট

না-ফেরার দেশে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা রইছ আলী

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ ১৮:৫৪

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা রইছ আলী আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দিবাগত রাত ভোর চারটায় ( ১৪ জুলাই) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

তিনি হবিগঞ্জ পৌরসভার পুরান মুন্সেফী আবাসিক এলাকার এক কৃতী সন্তান।  তাঁর এই আকস্মিক প্রস্থানে পরিবার, আত্মীয়-স্বজন এবং সহযোদ্ধাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা রইছ আলী সম্মুখ সমরে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক আব্দুস শহীদের নেতৃত্বে যে অকুতোভয় দলটি প্রথম হবিগঞ্জ শহরে প্রবেশ করেছিল, তিনি ছিলেন সেই বীর দলের অন্যতম বীর সেনানী। ওই ঐতিহাসিক দিনে এই দলটি সম্মিলিতভাবে হবিগঞ্জ সদর থানায় স্বাধীন বাংলাদেশের প্রথম প্রাণের পতাকা উত্তোলন করেছিলেন।

​এছাড়াও সিলেটের হযরত মানিক পীর (রঃ) টিলাসহ সিলেট শহরের বিভিন্ন প্রান্তে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে বুক চিতিয়ে লড়াই করে বিজয়মাল্য ছিনিয়ে এনেছিলেন এই বীর সন্তান।

​মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা রইছ আলী মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে নিজের হৃদয়ে লালন ও ধারণ করেছিলেন। দেশপ্রেম আর সততার এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তিনি। তাঁর চলে যাওয়া শুধু তাঁর পরিবারের জন্যই নয়, বরং পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।