শিরোনাম
‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা

https://www.emjanews.com/

17110

sylhet

প্রকাশিত

১৪ জুলাই ২০২৬ ১৫:১৭

সিলেট

কোম্পানীগঞ্জে অভিযান: বিপুল পরিমাণ পাথর জব্দ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ ১৫:১৭

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা ছড়া পাথর কোয়ারি এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। এ সময় ব্যুরোর প্রসিকিউশন টিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে অবৈধভাবে উত্তোলিত মোট ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ করা হয়। জব্দকৃত পাথর স্থানীয় দুইজন ইউপি সদস্যের জিম্মায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, জব্দ করা পাথর বিধি মোতাবেক উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।