সিলেট মহানগরীতে ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে বিশেষ অভিযানে শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক বিভাগ।
গত রবিবার (২৬ জুলাই) রাত ১২টা থেকে আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত টানা ৩২ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় মোট ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্রাফিক বিভাগ জানায়, পৃথক অভিযানে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান করা হয় এবং ৭২টি যানবাহন আটক করা হয়েছে।
এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
