https://www.emjanews.com/

17391

sylhet

প্রকাশিত

২৭ জুলাই ২০২৬ ১৫:২০

সিলেট

সিলেটে বিশেষ অভিযানে ধরা ৯২ জন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ ১৫:২০

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৯২ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (২৬ জুলাই) রাত ১২টা থেকে আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত টানা ৩২ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেফতারকৃত এবং মেট্রোপলিটন অধ্যাদেশে আটক ব্যক্তিরা।

অভিযানকালে উদ্ধার করা হয়েছে প্রায় ৭৬ হাজার ৬৫০ টাকার বিভিন্ন ভারতীয় পণ্য, ৮৬ হাজার ৪০০ টাকার ভারতীয় ‘নেস্টনে মামচ কোটেড ওয়েফার’ চকলেট, ৩ পিস ইয়াবা এবং ৭৫০ গ্রাম গাঁজা।