https://www.emjanews.com/

17519

politics

প্রকাশিত

০৩ আগস্ট ২০২৬ ১৩:১৩

আপডেট

০৩ আগস্ট ২০২৬ ১৩:১৪

রাজনীতি

দুই বছর পর ছেলেকে নিয়ে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ ১৩:১৩

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লি-তে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলবেন।

ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আয়োজকদের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

এই আয়োজনটি হচ্ছে শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনের অবসানের দ্বিতীয় বার্ষিকীকে কেন্দ্র করে। ২০২৪ সালের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলন ঘিরে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ পরে গণআন্দোলনে রূপ নেয়। ওই আন্দোলনের মুখে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান, যার মধ্য দিয়ে প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

ভারতে যাওয়ার পর থেকে শেখ হাসিনা কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা আনুষ্ঠানিক গণমাধ্যমে অংশ নেননি। ফলে আসন্ন এই বক্তব্য ক্ষমতা ছাড়ার পর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ্য উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে থাকবেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এছাড়া অংশ নেবেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মানবাধিকার সংগঠনের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিকসহ বিভিন্ন রাজনৈতিক ও জনপরিচিত ব্যক্তি।

প্যানেলে আরও থাকবেন সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনের পরিচালক শাহ মো. বখতিয়ার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক প্রেস ক্লাবসমূহের সংগঠনের সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।