https://www.emjanews.com/

17524

sylhet

প্রকাশিত

০৩ আগস্ট ২০২৬ ১৫:২৫

সিলেট

সিলেটে মোটরসাইকেলসহ সকল যানবাহনের জন্য জরুরি নির্দেশনা: না মানলে কঠোর ব্যবস্থা

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ ১৫:২৫

সিলেটসহ সারাদেশে মোটরসাইকেল এবং সকল ধরনের যানবাহনের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনসাধারণের স্বস্তি ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

জরুরি এই নির্দেশনায় বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বাহন, উদ্ধারকাজ কিংবা রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বহুমুখী হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার অথবা যেকোনো ভীতিকর শব্দ উৎপন্নকারী হর্ন স্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব শব্দদূষণ সড়কে চলাচলকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও প্রবীণদের জন্য মারাত্মক অসুবিধা সৃষ্টি করছে। তাই এ ধরনের হর্ন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।