শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17527

sylhet

প্রকাশিত

০৩ আগস্ট ২০২৬ ১৯:৩৫

সিলেট

শান্তিগঞ্জে তিন ধরে নিখোঁজ শিশু মারুফ, কাঁদছে পরিবার

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ ১৯:৩৫

ছবি: নিখোঁজ মারুফ আলম।

আমার ছেলেটা কোথায়, কেমন আছে- শুধু একবার ফিরে আসুক। ১৩ বছরের শিশু মারুফ আলমের অপেক্ষায় এমনই আকুতি তার মা-বাবার। তিন দিন ধরে সন্তানের কোনো খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় দিন-রাত কাটছে পরিবারটির। স্বজনদের চোখেমুখেও উৎকণ্ঠা, বাড়িজুড়ে নেমে এসেছে নীরবতা।

নিখোঁজ মারুফ আলম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। সে চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই বেলা ২টার দিকে নতুন বাড়ি থেকে পাশের চন্দ্রপুর পুরোনো বাড়ির উঠানে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায় মারুফ। খেলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশে বের হয় সে। কিন্তু এরপর আর বাড়িতে ফেরেনি। সেই থেকে তার কোনো সন্ধান নেই।

সন্তানের ফেরার আশায় পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন। আত্মীয়স্বজনের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও কোনো হদিস না পেয়ে অবশেষে গত ৩১ জুলাই শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মারুফের পরিবার। জিডি নম্বর ২৩।

মারুফের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের শার্ট ও জিনসের প্যান্ট।

মারুফের মা-বাবার আকুতি, ‘যে বা যারা আমাদের ছেলেকে দেখেছেন, দয়া করে খবর দিন। আমরা শুধু আমাদের সন্তানকে ফিরে পেতে চাই।’

কোনো সহৃদয় ব্যক্তি মারুফ আলমের সন্ধান পেলে তার বাবা আছির আলমের ০১৭৮০৭৯৫০৭১ অথবা ভাইয়ের ০১৪০৮-০৭৩৫১৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।