শিরোনাম
সিলেটে ভবন নির্মাণ ও সংস্কারে জরুরি ঘোষণা: লাগবে সিউকের অনুমোদন সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17554

surplus

প্রকাশিত

০৪ আগস্ট ২০২৬ ২০:০০

অন্যান্য

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ ২০:০০

ছবি: সংগৃহীত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেট এ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) বেলা তিনটায় এনইইউবি‘র কনফারেন্স হলে আয়োজিত অলোচনা সভা দোয়া মাহফিলে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ব্যাবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশীদ সাবা‘র পরিচালনায় সভায় বক্তব্য দেন, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, আইন ও বিচার বিভাগের প্রভাষক মাহমুদ উন নবী রূপক, বিবিএর শিক্ষার্থী ওলিদুর রহমান, সিএসইর শিক্ষার্থী ওয়াহিদুল আউয়াল সানি, ইংরেজির শিক্ষার্থী শিবানী বৈদ্য ও আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সৈয়দ ইফতেখার আহমদ রাহাত।

সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান একটি চেতনার নাম। এই চেতনা হলো বৈষম্যহীন সমাজ গঠন, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে তা অর্জিত হয়। সমাজ ও রাষ্ট্রে সব ধরণের বৈষম্য দূর করে সমতা নিশ্চিত করা, জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই হলো জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন, শেখঘাট ছানা উল্লাহ জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ইসমাইল আহমদ।