শিরোনাম
সিলেটে ভবন নির্মাণ ও সংস্কারে জরুরি ঘোষণা: লাগবে সিউকের অনুমোদন সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17559

surplus

প্রকাশিত

০৪ আগস্ট ২০২৬ ২১:৪১

অন্যান্য

সিলেট শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান জগন্নাথপুর কলেজের অধ্যক্ষ

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ ২১:৪১

ছবি: অধ্যাপক মো. শহীদুল আলম।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শহীদুল আলম। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মো. শহীদুল আলমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, তিনি বর্তমান বেতন-স্কেল অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন। পাশাপাশি চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

এছাড়া প্রচলিত বিধি অনুযায়ী তিনি ভবিষ্য তহবিল, যৌথ বিমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন। তবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সরকারি বাসস্থানের ব্যবস্থা করা হলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তার চাকরি পরিচালিত হবে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।